বিভিন্ন টিভি চ্যানেলে কাজী নজরুল ইসলামকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এই দিনটি স্মরণে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে নানা অনুষ্ঠান। সেসব থেকে বাছাই কিছু দেওয়া হলো এই আয়োজনে।মেহের নেগার ছবির দৃশ্যে মৌসুমী ও ফেরদৌস। যৌথভাবে পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। ছবিটি চ্যানেল আইয়ে আজ প্রচারিত হবে বেলা আড়াইটায়।ফিরোজা বেগম। আজ বিটিভিতে রাত সাড়ে নয়টায় আর বৈশাখী টিভিতে রাত আটটা ৩৫ মিনিটে প্রচারিত হবে তাঁর একক গানের অনুষ্ঠান।‘নীল পায়রার গান’ অনুষ্ঠানে ফাতেমা-তুজ-জোহরা। নজরুলের গান নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তিনি। একুশে টিভিতে প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। কুহুর দৃশ্যে মৌ ও মাজনুন মিজান। কাজী নজরুল ইসলামের ‘বাঁধনহারা’র ছায়া অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করেছেন নাহিদ আহমেদ পিয়াল। মাছরাঙা টিভিতে প্রচারিত হবে আজ বেলা তিনটায়।‘সুর ও বাণীর মালা’য় নাদিয়া। কাজী নজরুল ইসলামের চিঠি আর কবিতার ভাব অবলম্বনে তৈরি করা হয়েছে এই দৃশ্যকাব্যটি। প্রচারিত হবে বাংলাভিশনে আজ রাত সোয়া আটটায়।