বিভিন্ন প্রতিষ্ঠানকে শাহ আবদুল করিমের ছেলের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত শাহ আবদুল করিমের গানের স্বত্ব সংরক্ষণ প্রসঙ্গে তাঁর ছেলে শাহ নূরজালাল ঢাকা ও সিলেটের ১৫টি প্রযোজনা প্রতিষ্ঠান এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছেন। শাহ নূরজালাল বলেন, ‘আমার বাবা শাহ আবদুল করিমের গান নিয়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সিডি, ভিসিডি ও ক্যাসেট প্রকাশ করছে। এ ব্যাপারে আমার বাবার কাছ থেকে কিংবা তাঁর একমাত্র উত্তরাধিকারী হিসেবে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি ও চুক্তিও করা হয়নি। কোনো অনুমতি না নিয়ে বাবার বেশ কিছু গান বিভিন্ন মোবাইল ফোন প্রতিষ্ঠান ওয়েলকাম টিউনস বা কলার টিউনস হিসেবে বাজারজাত করছে। এর ফলে আমি আমার আইনগত ও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি।’শাহ নূরজালাল এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন। গত বছরের ৪ নভেম্বর শাহ আবদুল করিমের একমাত্র উত্তরাধিকারী হিসেবে শাহ নূরজালালের নামে তাঁর সব গান ও সৃষ্টিকর্ম কপিরাইট দপ্তরে নিবন্ধন করা হয়েছে।