বিভীষিকাময় দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রসূত শিশুটির মাথাভর্তি চুল। নাদুসনুদুস বাচ্চাটা দেখে চোখ চকচক করে ওঠে বেলা সোয়ানের (ক্রিস্টেন স্টুয়ার্ট)। রক্তপিপাসায় উন্মত্ত হয়ে ওঠে বেলা। বাচ্চাটাকে তার চাই-ই চাই। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আরেক ভ্যাম্পায়ার এডওয়ার্ড কুলেন (রবার্ট প্যাটিনসন)। কারণ, শিশুটি যে তারই ঔরসজাত। এ নিয়ে দুজনের মধ্যে ধুন্ধুমার লড়াই বেধে যায়। এটি দ্য টোয়ালাইট সাগা: ব্রেকিং ডাউন পার্ট ১ ছবির একটি দৃশ্য। এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট জানান, আধা মানব ও আধা ভ্যাম্পায়ার শিশুটি আসলে একটি রোবট। এটি চালাতে গিয়ে ছবির একদল ক্রু নাকি মাথার ঘাম পায়ে ফেলেছে। ওয়েবসাইট।