বিমা এক কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণী সংগীতপরিচালক বাপ্পী লাহিড়ীর অঙ্গে শোভাবর্ধক সোনার গয়নার জন্য এক কোটি রুপির বিমা করা হয়েছে। তা করেছেন বাপ্পিদা তুসি গ্রেট হো ছবির প্রযোজক বিলাসরাও টাইড়ে।এমনিতেই বাপ্পী লাহিড়ীর শরীরে সব সময় একগাদা অলংকার শোভা পায়। ওই ছবিতেও এর ব্যতিক্রম হবে না। বরং আরও বাড়বে গয়নার ব্যবহার। এসব সোনার অলংকারের নিরাপত্তার জন্য প্রযোজক বিলাসরাও ওই বিমা করেছেন। প্রযোজক জানান, আগামী মাসে ছবির শুটিং শুরু হবে। আর তা হবে বাইরের কোনো জায়গায়। ওয়েবসাইট।