বিমান কিনলেন জন ট্রাভোল্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির মতো শূন্যে ভাসতে কার না ভালো লাগে! তবে জন ট্রাভোল্টা বুঝি আরও এক কাঠি সরেস। মাটি থেকে আকাশটাকে নিজের বাড়িঘর ভাবতে বেশি স্বচ্ছন্দবোধ করেন তিনি। তাই তো অনেক খরচাপাতি করে বিলাসবহুল একটি বিমান কিনেছেন। উদ্দেশ্য, স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়ানো। হলিউডি এই অভিনেতা বলেন, ‘ভ্রমণটা খুব উপভোগ করি আমি। মজার ব্যাপার হচ্ছে, আমার পরিবারও বেড়াতে ভীষণ পছন্দ করে।’ট্রাভোল্টা আরও বলেন, ‘শূন্যে থাকতে খুব পছন্দ করি। কারণ, পুরো সময়টাই পরিবারকে দেওয়া যায়, আনন্দ করা যায়।’ট্রাভোল্টা একজন দক্ষ পাইলট, এ কথা নিশ্চয় অনেকের জানা। আইএএনএস।