বিমান ছিনতাই নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ১০ বছর আগে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করে নেপাল থেকে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। ১০ বছর আগের সেই ঘটনা নিয়ে এবার বলিউডে ছবি তৈরি হচ্ছে। ঘটনার প্রেক্ষাপটের কথা বিবেচনা করে সেই ছবির নামও রাখা হয়েছে ‘কান্দাহার’।ছবিটির একটি মূল চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। ছবিটিতে অমিতাভের পাশাপাশি দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মোহনলালও অভিনয় করছেন। মেজর রবি পরিচালিত এই ছবির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। ছবিটি এখন মুক্তির প্রহর গুনছে। এ ব্যাপারে ছবির অভিনেতা মোহনলাল জানান, ‘অমিতাভ বচ্চন আমার প্রিয় অভিনেতা। উনি আমার ছবি নিয়মিত দেখেন শুনে খুশি হলাম। ওনার সঙ্গে কাজ করার আনন্দ বা অনুভূতি আলাদা।’ এর আগে রামগোপাল ভার্মার ‘আগ’ ও ‘কোম্পানি’ ছবিতে অভিনয় করেছিলেন মোহনলাল। তবে কান্দাহার একটি অনন্য ছবি হবে বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন ও মোহনলাল দুজনেই।