বিমান নিয়ে দুর্গতদের পাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির ভূমিকম্প-দুর্গত মানুষের কাছে গিয়ে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত হলিউডের তারকা জন ট্রাভোল্টা। একাই একটি বিমান জোগাড় করে ফেলেছেন তিনি। নিজে দক্ষ বৈমানিক বলে বিমান চালনা নিয়ে তাঁর ভাবনাও নেই। পাল্প ফিকশন ছবির এই তারকা বলেন, ‘বিমানে করে কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে যাব। আরও যাবে ত্রাণসামগ্রী ও ওষুধপত্র। আশা করি, অন্যরাও এতে উত্সাহিত হবে। এখন এ ধরনের সাহায্যের খুব প্রয়োজন।’ ওয়েবসাইট।