বিমান ফ্লাইট বনাম মেরিল-প্রথম আলো পুরস্কার ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এলেন আনিসুল হক। কথা প্রসঙ্গে তিনি কিছুটা রসিকতা করে বললেন, মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটির সঙ্গে বিমান ফ্লাইটের কিছুটা মিল আছে। কেমন? এই যে তিন ঘণ্টা আগে প্রত্যেকের চেকিং হয়, সম্মেলন কেন্দ্রে ঢোকার জন্য। এরপর আধা ঘণ্টা আগে বোর্ডিং। আর তারপর অপেক্ষার পালা, কখন বিমান উড়বে অর্থাৎ কখন অনুষ্ঠান শুরু হবে।
কথা শুনে হাসতে হাসতে এক দর্শক তাঁর পাশেরজনকে বললেন, অমিলটা তো আনিসুল হক বললেন না, আমিই বলি, বিমানের ফ্লাইট ছাড়ার পর আর বোর্ডিং হয় না। কিন্তু এখানে দেখি, ফ্লাইট ছাড়ার পরও বোর্ডিং শেষ হয় না!