বিমানবন্দরে বাজেয়াপ্ত সৃষ্টির মুকুট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড’ হতে কত ঘামই না ঝরাতে হয়েছে তাঁকে। কতশত সুন্দরীকে পেছনে ফেলে সেরা সুন্দরীর এই মুকুট জিতেও অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হতে হলো সৃষ্টি রানাকে। দক্ষিণ কোরিয়ার বুসান থেকে এই পুরস্কার জেতার পর গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন হরিয়ানার এই সুন্দরী। কিন্তু বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হয়েছিল পুরস্কার হিসেবে জেতা তাঁর মুকুটটি।
এই মুকুটে হিরে-জহরতসহ দামি রত্ন খচিত ছিল। কিন্তু আগে থেকে এই মুকুটের ব্যাপারে বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষকে কিছু জানাননি সৃষ্টি। এ কারণেই সেটি বাজেয়াপ্ত করা হয়। পরে অবশ্য শুল্ক দিয়ে সেটি মুক্ত করেন তিনি। এনডিটিভি।