বিয়ে করছেন লোপেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসপার স্মার্ট ও জেনিফার লোপেজ
ক্যাসপার স্মার্ট ও জেনিফার লোপেজ

এর আগে তিনবার বিয়ের আংটি পরেছেন জেনিফার লোপেজ। মার্ক অ্যান্টনির সঙ্গে বিচ্ছেদের পরে মন দেওয়া-নেওয়া করছেন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে। সম্পর্কের বয়স হলো প্রায় ১৮ মাস। এই দেড় বছরে লোপেজের উপলব্ধি, আগের তিন স্বামীকে যতটা ভালোবাসতেন, ক্যাসপারকেও তিনি ভালোবাসেন ঠিক ততটাই। তাই শিগগিরই হয়তো লোপেজের চতুর্থ স্বামী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন ক্যাসপার। তবে নিয়মানুয়ায়ী বিয়ে-পূর্ববর্তী কোনো চুক্তিপত্রে সই করছেন না তাঁদের কেউই। সরাসরি বিয়েতেই বিশ্বাসী তাঁরা। এদিকে যমজ সন্তানের মা লোপেজ চাইছেন ক্যাসপার আর তাঁর ঘরেও নতুন অতিথি আসুক। পিটিআই।