বিয়ে করছেন সুস্মিতা-ওয়াসিম আকরাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমের গুঞ্জন উঠেছিল ২০০৮ সালে। সম্প্রতি এ জুটি বিয়ের পরিকল্পনা করেছে—এমন খবর চাউর হলে তা সত্য নয় বলেই দাবি করা হয়েছে বাঙালি বংশোদ্ভূত এ তারকার পক্ষ থেকে।২০০৮ সালে প্রচারিত নাচবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আকরাম ও সুস্মিতা। অনুষ্ঠানের সেটে পরিচয়ের পর থেকেই তাঁদের প্রেমের খবর ডালপালা মেলে। সম্প্রতি তাঁদের বিয়ের পরিকল্পনার খবর চাউর হলে বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরীর মুখপাত্র। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এ প্রসঙ্গে সুস্মিতার মুখপাত্র বলেন, ‘খবরটির বিন্দুমাত্র সত্যতা নেই। কাজের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে বিয়ের সময় বের করার ফুরসত নেই সুস্মিতার। এ মাসের ২৪ তারিখে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করা যে তাঁর পক্ষে সম্ভব না, সেটা তো আর বলে বোঝাতে হবে না!’জীবনের ৩৭টি বছর পার করলেও, এখন পর্যন্ত বিয়ের পথ মাড়াননি সুস্মিতা। তাঁর সব সময়ের সঙ্গী দত্তক নেওয়া দুটি কন্যা সন্তান। সুস্মিতাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০১০ সালে, ‘নো প্রবলেম’ ছবিতে। একটা সময় ‘জিসম টু’খ্যাত বলিউডের অভিনেতা রণদীপ হুদার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা।