বিয়ে করলেন মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থাপক ও অভিনয়শিল্পী রুমানা মালিক মুনমুন বিয়ে করেছেন। পাত্র তৌফিক হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। গতকাল শুক্রবার রাজধানীর গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল র বিয়ের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।বিয়ে প্রসঙ্গে মুনমুন জানিয়েছেন, ‘বিয়ের সিদ্ধান্তটি পারিবারিকভাবেই হয়েছে। নতুন জীবন শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’গত বছরের ১৬ ডিসেম্বর একেবারে ঘরোয়া পরিবেশে মুনমুন ও তৌফিকের আংটি বদলের অনুষ্ঠান হয়। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসেন মুনমুন। পরবর্তী সময়ে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও মুনমুনের পরিচিতি হয়ে ওঠে উপস্থাপিকা হিসেবে। আর এতেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি।