বিয়ে নিয়ে আর দেরি করবেন না কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দেরি নয়, শিগগিরই বিয়েটা সেরে ফেলতে চান কিম কারদাশিয়েন। সঙ্গী র্যাপ গায়ক কেনি ওয়েস্টের সঙ্গেই ঘর বাঁধবেন তিনি। এর আগে ফুটবল তারকা ক্রিস হ্যামফ্রের সঙ্গে বিয়ে হয়েছিল কিমের। তবে সংসার টিকিয়ে রাখতে পারেননি তাঁরা। বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় ভেঙে যায় তাঁদের সংসার। কিম ও হ্যামফ্রের বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাওয়ায় বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন কিম কারদাশিয়েন।‘হ্যালো’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম জানিয়েছেন, তিনি আর সময় নষ্ট করতে চান না। ‘আমি শিগগিরই আবার বিয়েটা সেরে ফেলতে চাইছি। আমার সত্যিকারের চাওয়াটা আমি উপলব্ধি করতে পেরেছি বলে আর দেরি করতে চাইছি না।’ বলেছেন কিম।প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি সন্তানসম্ভবা বলে জানিয়েছিলেন রিয়েলিটি টিভি শোর জনপ্রিয় এ তারকা।