বিয়ে নিয়ে 'বিফোর আই ডু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃক গ্যালারিতে বিয়ের নানা অনুষঙ্গ নিয়ে ‘বিফোর আই ডু’ প্রদর্শনীতে দর্শকেরা ষ প্রথম আলো
দৃক গ্যালারিতে বিয়ের নানা অনুষঙ্গ নিয়ে ‘বিফোর আই ডু’ প্রদর্শনীতে দর্শকেরা ষ প্রথম আলো

বিয়েবাড়ি মানেই তো আনন্দ। কিন্তু বিয়ের আয়োজনের পুরো বিষয়টি বেশ ঝক্কিরও বটে! অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, হলুদের ডালা-কুলা সাজানো, কনের শাড়ি কিংবা বরের পোশাক কেনাকাটা—এমন হাজারো কাজ। আলোকচিত্রীর ক্যামেরায় স্মৃতির ফ্রেমে বাঁধা থাকে বিয়ের প্রতিটি মুহূর্ত। বিয়ের নানা রকমের প্রতীকী আয়োজন নিয়ে ব্যতিক্রম প্রদর্শনীর আয়োজন করেছেন পলা রহমান।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। শিরোনাম ‘বিফোর আই ডু’। প্রদর্শনীর উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও রেদওয়ান রনি।
আজকাল বিয়ের আয়োজনের এই নানাবিধ ঝামেলার অনেকটাই লাঘব হয়ে এসেছে। কারণ, বিয়ের অনুষ্ঠানের সব ঝক্কি হাসিমুখেই সামাল দিচ্ছে অনুষ্ঠান পরিচালনাকারী (ইভেন্ট ম্যানেজমেন্ট) প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীতে এই বিষয়টিই তুলে ধরা হয়েছে। এটি চলবে কাল শনিবার পর্যন্ত। খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত।