বিয়ের কথায় বিপাশার 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু ও সহকর্মী হারমান বাওয়েজাকে বিয়ে করছেন এমন খবর অস্বীকার করলেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু।
সম্প্রতি ভারতের গোয়ায় অবকাশ যাপনের সময় ক্যামেরাবন্দী হন বিপাশা ও হারমান। মূলত এরপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, শিগগির বিয়ে করতে যাচ্ছেন বলিউডের এই দুই তারকা। এ বিষয়ে জানতে চাইলে ‘হিন্দুস্তান টাইমস’কে পাঠানো এক মুঠোফোন বার্তায় বিপাশা লিখেছেন, ‘আমি বিয়ে করছি না। হারমান আমার বন্ধু।’
চলতি বছরের শুরুর দিকেও খবরের শিরোনাম হয়েছিলেন বিপাশা ও হারমান। বিপাশার জন্মদিন উদযাপন করার জন্য সমুদ্রশহর গোয়াতে গিয়েছিলেন এ তারকা জুটি। সেখানে একটি সুইমিংপুলে কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে ক্যামেরাবন্দী হন বিপাশা ও হারমান।