বিয়ের চোরাবালিতে রেদওয়ান রনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে আয়েশা প্রেমার প্রেমের ‘চোরাবালি’তে আটকে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি। এবারে বিয়েতে গিয়ে ঠেকল সেটা। রেদওয়ান রনি জানিয়েছেন, ‘“চোরাবালি” ছবিতে জয়া ও ইন্দ্রনীলের একটি সংলাপ ছিল, “চোরাবালি দেখেছ?” একবার পড়লে চাইলেও উঠে আসা সহজ নয়। ছবির সংলাপের মতোই আমিও মনে হয় প্রেমার প্রেমের এ চোরাবালি থেকে বেরোতে পারলাম না।’কথা প্রসঙ্গে রনি বলেন, ‘তবে এটাও ঠিক যে আমিও কিন্তু প্রেমার প্রেমের চোরাবালি থেকে বের হতে চাইনি। চার বছরের প্রেমের পর বিয়ে করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ রনি বলেন, ‘আমাদের সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। জানুয়ারির ২১ তারিখে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার আগে ১৭ ও ১৯ জানুয়ারি আমাদের দুজনেরই গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে। আর ২২ জানুয়ারি রাজধানী ঢাকার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের।’আয়েশা প্রেমা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়াশোনা করছেন।নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ গত বছরের ২১ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।