বিরক্ত ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের অনেকেই নিজেদের ডাকনামে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। কিন্তু এ ক্ষেত্রে কেউবা আবার ব্যতিক্রম। এঁদের মধ্যে একজন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। তিনি নিজেকে অ্যাশ নামের পরিবর্তে ঐশ্বরিয়া নামে ডাকাটাকে বেশি পছন্দ করেন বলে জানা যায়। এমনকি অ্যাশ নামে ডাকার ব্যাপারে সবাইকে নিরুত্সাহিত করার পাশাপাশি তাঁকে ঐশ্বরিয়া নামে ডাকার জন্য অনুরোধও করেছেন। সূত্রমতে আরও জানা যায়, অ্যাশ নামটাকে ব্যাপক আকারে ছড়ানোর জন্য মিডিয়া এবং ভক্তদের ওপর কিছুটা বিরক্ত তিনি।অ্যাশ নামে ডাকার কারণে সম্প্রতি বলিউডের এ অভিনেত্রী বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি এও বলেন, ‘আমি আমার ভালো নামটাকে কোনো অবস্থাতেই নষ্ট করতে চাই না। তাই আমি আশা করব, এখন থেকে সবাই আমাকে আসল নামেই ডাকবে।’-ইন্ডিয়া টুডে অনলাইন