বিরক্ত বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদয়াস্ত এক কাজ করতে কার ভালো লাগে! অভিনেত্রী বিদ্যা বালানেরও ভালো লাগে না মোটেই। বর্তমানে হু কিলড জেসিকা ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। ভোর থেকে রাত সাড়ে ১০টা অবধি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্তি ধরে গেছে তাঁর। তাও দিল্লির রাস্তায় রাস্তায় শুটিং করে বেড়াতে হচ্ছে তাঁকে। নিজের জন্য একটু সময়ও বের করতে পারছেন না তিনি। তবে খোলা আকাশের নিচে শুটিং করতে একেবারে মন্দ লাগছে না তাঁর। তা ছাড়া প্রিয় অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে কাজ করতে পারাও তাঁর জন্য বড় একটা বিষয়। ওয়েবসাইট।