বিরক্তিকর অস্কার উপস্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে ৮৩তম অস্কারের খেল সাঙ্গ হলো। এবার অনুষ্ঠান ও এর পাত্রপাত্রী নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উপস্থাপক হিসেবে রাখা হয়েছিল দুই তরুণ অভিনেতা-অভিনেত্রীকে— একজন জেমস ফ্রাঙ্কো (৩২), অন্যজন অ্যান হ্যাথঅ্যাওয়ে (২৮)। সমালোচকদের মতে, নবীন এই দুই উপস্থাপক দর্শক টানতে পারেননি। তাঁদের উপস্থাপনা নেহাত বিরক্তিকর ঠেকেছে। নিউইয়র্ক টাইমস বলেছে, নবীন দর্শকদের টানার উদ্যোগ একেবারেই ভেস্তে গেল। বোস্টন হেরাল্ড জানিয়েছে, ইন্টারনেট ও ফেসবুক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বলছে এবারের অস্কার নতুন ধারা সৃষ্টি তো দূরে থাক, দর্শকদের বিনোদন দিতেই ব্যর্থ হয়েছে। সমালোচনার বাইরে কিছু স্বস্তিও আছে। যেমন—এন্টারটেইনমেন্ট উইকলি বলছে, দুই উপস্থাপকই ছিলেন অসাধারণ। তাঁদের বেশ রসবোধসম্পন্ন ও স্মার্ট মনে হয়েছে। ওয়েবসাইট।