বিরজু মহারাজের সঙ্গে মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই একবাক্যে স্বীকার করবেন, নৃত্যশিল্পী হিসেবেও মাধুরী দীক্ষিত অনন্য। এত কিছুর পরও নাচের মঞ্চে উঠতে এবার বুক ধুকপুক করছে এই তারকার! কেন? শুনুন মাধুরীর মুখেই, ‘আনন্দিত ও সম্মানিত বোধ করছি “ঝলক দিখলা যা” অনুষ্ঠানে পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে নাচতে পারব বলে। ভয়ও হচ্ছে! পেটের ভেতর যেন প্রজাপতি উড়ছে! পারব তো তাঁর সঙ্গে তাল মেলাতে!’
১ জুন থেকে কালারস টিভিতে শুরু হচ্ছে ‘ঝলক দিখলা যা’র ষষ্ঠ সিজন। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক মাধুরী। তাঁর সঙ্গে বিচারকের দায়িত্বে আরও আছেন করন জোহর ও রেমো। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই টিভিতে এবারই প্রথম একসঙ্গে নাচবেন মাধুরী ও পণ্ডিত বিরজু মহারাজ। এর আগে মাধুরী অভিনীত দেবদাস এবং দিল তো পাগল হ্যায় ছবি দুটির নৃত্য পরিচালনা করেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। পিটিআই।