প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কের ভাঙাগড়া, খ্যাতির চড়াই-উতরাই অনেক দেখলেন। এবার একটু স্বস্তি চান ক্রিস্টেন স্টুয়ার্ট। তাই কিছু সময়ের জন্য লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে বিরতি নিতে চান ২৪ বছর বয়সী এই অভিনয়শিল্পী। এরই মধ্যে বিরতির প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে ছোট্ট একটি শান্তি কুটির তৈরি করেছেন। সেখানে শোবিজ জগতের কোনো গুঞ্জন পৌঁছাতে পারবে না। সেখানে শুধু ক্রিস্টেন আর তাঁর নিজস্ব ভাবনাগুলো বাস করবে। ক্রিস্টেন জানান, ওই বাড়িতে অভিনয় নিয়ে নয়, ভাববেন অভিনয়ের বাইরের জগৎ নিয়ে। তাঁর স্বপ্ন ক্যামেরার পেছনে কাজ করার। তাই বিরতির সময় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কাজ করবেন, পড়াশোনা করবেন আর মন যা চাইবে তা-ই তৈরি করবেন। এক্সপ্রেস।