বিরতি নিচ্ছেন ড্যানিয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় একটি চরিত্র একজন অভিনয়শিল্পীকে কী দেয়? এ প্রশ্ন না করে বরং বলা ভালো, কী দেয় না? প্রশ্নের উত্তর মেলে ড্যানিয়েল ডে লুইসের কাছ থেকে। লিংকন ছবিতে অভিনয় করে কয়েক দিন আগেই জিতলেন অস্কার সম্মাননা। আর এই ‘লিংকন’ চরিত্রটি তাঁকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তবে ড্যানিয়েল বলছেন, ‘এখন আমি বিরতি চাই!’ কেন? না, ক্লান্তি নয়; হলিউডের এই তারকার বিশ্বাস, ‘এই মুহূর্তে কোনো প্রকল্প নেই আমার হাতে। কোনো পরিকল্পনাও অবশ্য করি না আমি। লিংকন চরিত্রে অভিনয় করার পর কী করা উচিত, এটা ভাবিওনি।’ তাহলে সত্যিই বিরতিতে যাচ্ছেন এই অভিনেতা? এই বিরতি কি একেবারে ‘গুড বাই’? ড্যানিয়েলের উত্তর, ‘ভবিষ্যতে কী হবে, তা নিয়ে গভীরভাবে ভাবিনি।’ পিটিআই।