বিরাগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাত ১১টায় দেখানো হবে নাটক বিরাগী। লিখেছেন মনিরুজ্জামান। পরিচালনা করেছেন আবদুল্লাহ রানা। অভিনয় করেছেন সজল, বিন্দু, আবুল হায়াত, চিত্রলেখা গুহ, ফেরদৌসী লিনা, কামরুন্নাহার, মনিরুজ্জামান।বিয়ের পরদিনই রুবী তার স্বামী মন্টুকে বাসা থেকে বের করে দেয়। মন্টু আশ্রয় নেয় রুবীর বাবার বাসায়। মন্টুকে পেয়ে শাশুড়ি তো দারুণ খুশি। কিন্তু মন্টুর পেটুক স্বভাব আর নানা ধরনের বায়না আর কর্মকাণ্ড দেখে শ্বশুর মহাবিরক্ত। এই নিয়ে শ্বশুর-শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।