বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ মে হয়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় সেদিন হাজির হয়েছিলেন বিশ্বসংগীতের রথী-মহারথীরা
ওয়ান ডিরেকশন
ওয়ান ডিরেকশন

চার সদস্যের ওয়ান ডিরেকশন
ওয়ান ডিরেকশন ব্যান্ডটির চার সদস্য ছিলেন অনুষ্ঠানের অন্যতম বড় তারকা। ‘চার সদস্য’ পড়তে গিয়ে একটু খটকা লাগল কি? গত মার্চের আগেও তাঁরা ছিলেন পাঁচজন। জেইন মালিক ব্যান্ড থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম বড় কোনো অনুষ্ঠানে হাজির হলো জনপ্রিয় এই ব্যান্ডটি। জেইন মঞ্চে না থাকলেও ছিল তাঁর নাম। পুরস্কার হাতে পুরোনো সঙ্গীকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নায়াল হোরান, লিয়াম পেইন, হেরি স্টাইলস আর লুই টমলিনসন।

টেইলর সুইফট
টেইলর সুইফট

দুই হাতে আট পুরস্কার
অনুষ্ঠান শেষে দুটো হাত নিয়ে যেন বিপদে পড়ে গেলেন টেইলর সুইফট। দুই হাতে কি আর আটটা পুরস্কার ধরে রাখা যায়! হ্যাঁ, পুরো অনুষ্ঠানে বারবার মঞ্চে উঠতে হয়েছে তাঁকে। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তাঁর নতুন মিউজিক ভিডিও ব্যাড ব্লাডের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। তারকাবহুল এই মিউজিক ভিডিওতে টেইলর তাঁর ভক্তদের নিরাশ করেননি। এ নিয়ে আগ্রহ তো ছিলই, দিন শেষে অনুষ্ঠানের সব আলোই যেন ঘিরে রাখল সেরা সংগীতশিল্পীর পুরস্কারজয়ী এই গায়িকাকে। শুধু কি সেরা সংগীতশিল্পী? সেরা গায়িকা, সেরা অ্যালবাম, সেরা ডিজিটাল আর্টিস্ট...তাঁর পাওয়া সবগুলো পুরস্কারের নাম উচ্চারণ করতে গেলেও আপনাকে লম্বা করে দম নিতে হবে।

নজরকাড়া পাঁচ

.
.

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে যথারীতি তারকাদের পোশাক ছিল আলোচনা-সমালোচনার বড় অংশজুড়ে। কেউ স্নিগ্ধ, কেউ সাধারণ, কেউবা তাঁর চেনা আজব পোশাকে হাজির হয়েছেন। তবে আলাদা করে বলা যায়, ফিফথ হারমনি ব্যান্ডের পাঁচ সদস্যের কথা। হলুদ-কালো-সাদায় তাঁদের দল বেঁধে চলাফেরা অতিথিদের নজর কেড়েছে। ওর্থ ইট গানের সাফল্যে চড়ে ঝলমলে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পাঁচ সুন্দরী। রেড কার্পেটে দাঁড়িয়ে তারা বলেন, ‘কীভাবে আমরা এত দূর এলাম, এটা সত্যিই অবিশ্বাস্য! অসাধারণ কিছু ভক্ত পেয়েছি আমরা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

মারায়া ক্যারি
মারায়া ক্যারি

মারায়া ক্যারির দুই
এই প্রথমবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে গাইলেন মারায়া ক্যারি। ঝলমলে পোশাকে তাঁকে দেখে কে বলবে, যুক্তরাষ্ট্রের এই গায়িকার বয়স ৪৫! দুটো গান একসঙ্গে গেয়েছিলেন তিনি। শুরু করেছেন ২৫ বছর আগে তাঁর গাওয়া ‘ভিশন অব লাভ’ গানটি দিয়ে। ইতি টেনেছেন কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘ইনফিনিটি’ গানের সুরে। গ্র্যামিজয়ী এই গায়িকাই একমাত্র শিল্পী, যার ১৮টি গান বিলবোর্ড টপচার্টে ১ নম্বরে ছিল।
বিলবোর্ড অবলম্বনে মো. সাইফুল্লাহ