বিলম্বের কারণ শাহরুখ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি নিয়ে আসছেন যশ চোপড়া। মাসখানেক আগে এনিয়ে একটি ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু অপেক্ষা যেন বাঁধ মানছেনা দর্শককূলের। দর্শক আগ্রহের কারণ, এই ছবিতে অভিনয়শিল্পী হিসেবে উঠে এসেছে ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও বলিউড কিং শাহরুখ খানের নাম। ছবিটির সংগীত পরিচালকের নামও জিভে জল নিয়ে আসার মতো। এ আর রহমান। তবে পরিকল্পনা ও প্রাথমিক কাজ শুরু হয়ে গেলেও ছবিটির শুটিং কিছুতেই শুরু করতে পারছেন যশ চোপড়া। কারণ, শাহরুখ খানের ব্যস্ততা। কেবল তাঁর ব্যস্ততাই কাল হয়ে দাঁড়িয়েছে যশ চোপড়ার জন্য। তিনি এখন শুটিং করছেন, রা ডটওয়ান ও ডন টু ছবির। এরফলশ্রুতিতে শাহরুখ যশকে অনুরোধ করেছেন আরও কিছুদিন পর নতুন ছবিটির শুটিং শুরু করতে। শাহরুখকে দলে পেতে যশ চোপড়াও সেই প্রস্তাব মেনে নিয়েছেন আকপটেই। ওয়েবসাইট।