বিলিয়ন ক্লাবে ‘স্কাইফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকেই বলা হচ্ছিল, ‘জেমস বন্ড’ সিরিজের সেরা সংযোজন স্কাইফল। এবার কথাটা প্রমাণিত হলো কাগজে-কলমে। আরও পরিষ্কার করে বললে, অর্থের দিক থেকে স্কাইফলই সেরা। গত রোববার এক বিলিয়ন ডলার তুলেছে ‘জিরো জিরো সেভেন’ সিরিজের ২৩তম এই ছবি। ২০১২ সালে এক বিলিয়নের ঘর ছুঁয়েছে আরও দুটি ছবি—দ্য অ্যাভেঞ্জারস (১ দশমিক ৫১ বিলিয়ন) ও দ্য ডার্ক নাইট রাইজেস (১ দশমিক শূন্য ৮ বিলিয়ন)। সনি প্রযোজিত স্কাইফল-এর টিকিট যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে ২৮৯ দশমিক ৬ মিলিয়ন ডলারে। আর সারা বিশ্বে বিক্রি হয়েছে ৭১০ দশমিক ৬ মিলিয়ন ডলারে। পিটিআই।