বিলিয়নের ঘরে হ্যারি পটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন ১৫ গড়াতে না গড়াতেই বক্স অফিসে বেশ শোরগোল ফেলে দিয়েছে হ্যারি পটার সিরিজের শেষ ছবিটি। গত পয়লা আগস্ট হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ: পর্ব ২ ছবিটি এরই মধ্যে ঘরে তুলেছে এক বিলিয়নের বেশি ডলার। এই সুখবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এবারই প্রথম এমন মাইলফলক অতিক্রম করল হ্যারি পটার সিরিজের কোনো ছবি। এর আগে ২০০১ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন ছবিটির আয় ছিল ৯৭৪ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর হলিউডে এখন সর্বোচ্চ আয়ের আসনটি দখল করে আছে অ্যাভাটার ছবিটি। ২০০৯ সালে বাজারে আসা ওই ছবিটি আয় করেছিল ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রাদার্স আশা করছে ডেথলি হ্যালোজ: পর্ব ২ ছবিটি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডসকেও পেছনে ফেলবে। ওয়েবসাইট।