বিলেতি রিকশায় মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: অভিনেত্রী মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ছবি: অভিনেত্রী মিমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ঢাকার রাস্তায় মাত্র কয়েক বছর আগেও মিম রিকশায় চড়েছেন। কিন্তু এখন কাজটা একটু কঠিন। রিকশায় বাইরে বের হলেই ভিড় জমে যায়। মিমের ইচ্ছেমতো রিকশায় চড়ার শখ পূরণ হলো ইংল্যান্ডে গিয়ে। ইংল্যান্ডের ডোভারের রাস্তায় বেশ নিশ্চিন্তে রিকশায় চড়ে বেড়িয়েছেন তিনি। চালক বাংলাদেশের কেউ নন, তিনি ব্রিটিশ নাগরিক! এমন একটি দৃশ্য ক্যামেরাবন্দী না করে উপায় আছে?
কদিন আগে ইংল্যান্ড থেকে ছবিটি ফেসবুকে পোস্ট করেছিলেন মিম। গত শুক্রবার ঢাকায় ফিরেছেন। গতকাল রোববার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে। এবার তিনি সেখানে গিয়েছিলেন তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন ছবির শুটিং করতে। জানালেন, ওটা ছিল একটি গানের দৃশ্যে শুটিংয়ের ছবি।
মিম বললেন, ‘ইংল্যান্ডের ডোভার এলাকায় রামস গেটে বাংলাদেশি একটি খাবারের দোকানে আমরা খাবার খেয়েছিলাম। ওখানে এই রিকশাটি ছিল। পরে শুটিংয়ে এটি ব্যবহার করা হয়। যখন আমরা শুটিং করছিলাম, তখন আশপাশের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল আমাদের দিকে।’
গুডমর্নিং লন্ডন ছবির কিছু অংশের কাজ হবে ঢাকা আর ব্যাংককে।