বিশাল রূপালী পর্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ দুপুর আড়াইটায় দেখানো হবে টেলিছবি বিশাল রূপালী পর্দা। লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী, নওশাবা প্রমুখ।গ্রামের একমাত্র সিনেমা হল ‘ঝলক’ ভেঙে সেখানে মার্কেট করা হবে। খবরটা শুনে মন ভারাক্রান্ত হয় মোবারক হোসেনের। সিনেমা আর সিনেমা হল নিয়ে তার ছিল ব্যাপক আগ্রহ। আর এই সিনেমাকে ঘিরে রয়েছে তাঁর অনেক স্মৃতি। সেগুলোই মনের পর্দায় ভেসে ওঠে।