বিশেষ অস্কার জোলির জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী অস্কার এখনো অনেক দূরে। কে পুরস্কার পাচ্ছেন সেটা বলা তো দূরের কথা, মনোনয়ন তালিকাও জানতে এখনো ঢের বাকি। তবে একটি বিষয় নিশ্চিত। অস্কারের ট্রফিটা হাতে তুলবেন অ্যাঞ্জেলিনা জোলি। বিশেষ সম্মানসূচক অস্কার দেওয়া হচ্ছে এই অভিনেত্রীকে। ‘গভর্নরস অ্যাওয়ার্ডস’ নামের এ বিশেষ সম্মাননা আগামী ১৬ নভেম্বর দেওয়া হবে জোলিকে। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হয় এ পুরস্কারের মাধ্যমে। এখন পর্যন্ত যে চারজন এ বিশেষ পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে জোলিই সবচেয়ে কম বয়সে এটি পেতে চলেছেন। এএনআই।