বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমির মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গত ১৮ আগস্ট শুরু হয়েছিল দুই সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এ প্রদর্শনী বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের ভাস্কর নভেরা প্রদর্শনীকক্ষে আয়োজন করা হয়েছে। দর্শক-চাহিদার কারণে প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী প্রদর্শনীটি চলবে ৪ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।