বিশেষ তথ্যচিত্র ‘প্রথম প্রতিবাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তৎকালীন শাসকদের রক্তচক্ষুর ভয়ে সাধারণ মানুষ তখন মুখ খুলতে পারেননি। তবে তাঁদের মধ্যে কিছু মানুষ ছিলেন ব্যতিক্রমী। বিভিন্ন উপায়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সে সময় ঘৃণ্য এ ঘটনার প্রতিবাদ করেছেন। কবি লিখেছেন কবিতা, লেখক লিখেছেন গল্প, শিল্পী এঁকেছেন ছবি, নির্দেশক বানিয়েছেন মঞ্চ নাটক, রাজনৈতিক কর্মীদের মধ্য থেকেও উঠে এসেছে প্রতিবাদী কণ্ঠস্বর। হয়েছে মিছিল-সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন থেকে এসেছে শোক প্রস্তাব। ১৫ আগস্টের ন্যক্কারজনক ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রথম যে প্রতিবাদী ভাষা মানুষ শুনতে পেয়েছে তা নিয়ে বৈশাখী টেলিভিশন নির্মাণ করেছে বিশেষ তথ্যচিত্র ‘প্রথম প্রতিবাদ’।পলাশ মাহবুবের পরিকল্পনা ও প্রযোজনায় তথ্যচিত্র ‘প্রথম প্রতিবাদ’ প্রচারিত হবে ১৫ আগস্ট রাত নয়টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।