বিশেষ প্রদর্শনী ও স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে গতকাল এক অনুষ্ঠানে কৃতী সন্তানদের স্মৃতিচারণ করেন আহমদ রফিক ।  ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে গতকাল এক অনুষ্ঠানে কৃতী সন্তানদের স্মৃতিচারণ করেন আহমদ রফিক । ছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কথ্য ইতিহাস কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন পর্যায়ের ১২০ জন কৃতী সন্তানের অডিও/ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৪ জন কৃতী সন্তানের স্মৃতি নিদর্শন দিয়ে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী স্মৃতিচারণা অনুষ্ঠান।
অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল শহীদ জননী জাহানারা ইমাম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, ভাষাসংগ্রামী আব্দুল মতিন, সনিজদা খাতুন, অধ্যাপক সুফিয়া আহমেদ, অধ্যাপক রঙ্গলাল সেন ও অধ্যাপক অনুপম সেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন আহমদ রফিক, শ্যামলী নাসরীন চৌধুরী, শিপ্রা সরকার, সারওয়ার আলী, সৈয়দ রিফাত আহমেদ, অমৃতাভ গুহ ও আবুল খায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব ফারুক হোসেন। সভাপতিত্ব করেন জাদুঘর প্রযত্নপর্ষদের সদস্য নজরুল ইসলাম।