বিশেষ বিমানে ছবির প্রিন্ট বিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ধোঁয়ায় গোটা ইউরোপের আকাশপথ বন্ধ ছিল। ব্যবসা-বাণিজ্যেও নেমেছিল ধস। কিন্তু ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কমেডি ছবি হাউসফুল-এর মুক্তি ঠেকায় কে! ছবির প্রিন্ট ইউরোপের কয়েকটি দেশে বিতরণের কথা। এদিকে বিমান চলাচল বন্ধ। উপায় না দেখে একটি বিমানই ভাড়া করে ফেললেন সাজিদ। সেই বিমানেই বিতরণ করা হলো ছবির শখানেক প্রিন্ট। ছবিতে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অর্জুন রামপাল, লারা দত্ত ও দীপিকা পাডুকোন অভিনয় করেছেন। ৩০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। ওয়েবসাইট।