বিশেষ ‘সত্যমেব জয়তে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ জুলাই প্রচারিত হলো আমির খানের ‘সত্যমেব জয়তে’র শেষ পর্বটি। বিপুল জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠান যেন ছোটগল্পের মতোই মানুষের মনে ছাপ রেখে গেল; শেষ হইয়াও হইল না শেষ। তবে আমিরভক্তদের জন্য সুখবর—১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে বিশেষ এক পর্ব নিয়ে আসছেন আমির। এটা জানালেন স্টার নেটওয়ার্কের মুখ্য নির্বাহী কর্মকর্তা উদয় শংকর, ‘আমরা দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে সাড়া দিতে চাই। তাঁদের ধন্যবাদ বলতে চাই আমরা।’ জি নিউজ ব্যুরো।