বিশ্ব কবিতা দিবসে দুটি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে দেশ টিভি আজ আয়োজন করেছে দুটি অনুষ্ঠান—একদিন স্বপ্নের ভোরে ও কবিতার ঘর কবিতার বাহির। একদিন স্বপ্নের ভোরে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও বেলাল চৌধুরীর আড্ডা নিয়ে অনুষ্ঠান কবিতার ঘর কবিতার বাহির। দেশ টিভির স্টুডিওতে নানা প্রসঙ্গে অন্তরঙ্গ আড্ডা দেন তাঁরা। থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বকণ্ঠে কবিতা পাঠ।