বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নাট্য দিবস এবার যৌথভাবে উদ্যাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ পথনাটক পরিষদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক গোলাম সারোয়ার জানান, দিবসটি উপলক্ষে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। বিকেল চারটায় মহিলা সমিতি থেকে শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এসে শেষ তা শেষ হবে। শোভাযাত্রায় অংশ নেবেন দেশের বিশিষ্ট নাট্যজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা, জারিগান ও নৃত্যানুষ্ঠান।