বিশ্ব নাট্য দিবসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা আর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বিশ্ব নাট্য দিবস। বিশ্বের সব নাট্যকর্মী আর শিল্পীদের মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্য নিয়ে আজ দিনটি উদ্যাপন করা হবে। দিনটি যৌথভাবে উদ্যাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ।
জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। এই আনন্দ শোভাযাত্রা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে হবে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর ‘বিশ্ব নাট্য দিবস সম্মাননা ২০১৪’ দেওয়া হবে অধ্যাপক আনিসুজ্জামানকে।