বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে শিল্পী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগঠনটির সভাপতি তপন মাহমুদ জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই শিল্পী সমাবেশের আয়োজন করা হয়েছে বেলা তিনটায়। এবারের স্লোগান ‘এসো বিশ্বকে মেলাও সুরের ঐকতানে’। অনুষ্ঠানমালায় থাকছে দিনের তাৎপর্য ব্যাখ্যা, ঘোষণাপত্র পাঠ, বাউলগান পরিবেশনসহ নানা কিছু। উৎসব উদ্বোধন করবেন কুটি মনসুর। এখান থেকে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সব শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আয়োজিত আজকের সমাবেশ, শোভাযাত্রা ও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।