বিশ্ব সংগীত দিবসে শিল্পী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুন বিশ্ব সংগীত দিবসে শিল্পী সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ওই দিন বেলা তিনটায় এই সমাবেশের উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সোহরাব হোসেন। এই সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, সংগঠনভুক্ত ঢাকার ৫৩টি দলের প্রতিনিধি ছাড়াও সংগীতের সঙ্গে যুক্ত সবাইকে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে উদ্বোধনী সংগীত হিসেবে গাওয়া হবে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। দিনের তাত্পর্য তুলে ধরে থাকবে বক্তব্য ও বাউলগানের পরিবেশনা।তিনি আরও জানান, সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে আলোচনা ও সংগীতানুষ্ঠানের। দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড অংশ নেবে গানের পর্বে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।