বিশ্ব সংগীত দিবসের আয়োজন
আজ বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা তিনটায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজন করেছে শিল্পী সমাবেশ। এ সমাবেশ উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সোহ্রাব হোসেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, শিল্পী সমাবেশের অন্যতম আকর্ষণ হলো রাখি পরানো, দিনের তাৎপর্য তুলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য ও সংগীতানুষ্ঠান। এ ছাড়া এখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে আলোচনা ও সংগীতানুষ্ঠান।আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধানমন্ডি কেন্দ্রে। বেলা তিনটায় শুরু হবে অনুষ্ঠান। সন্ধ্যায় এখানে গান করবে ওয়ারফেইজ।দেশ টিভিতে রাত নয়টা ৪৫ মিনিটে দেখানো হবে অনুষ্ঠান এক সুর এক বিশ্ব। বিভিন্ন দেশের ভাষার গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এর মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, মালয়, ফরাসি, ইতালীয়, আরবি, লাতিনসহ অনেক ভাষার গান। গানগুলো পরিবেশন করবেন রফিকুল আলম, আবিদা সুলতানা, জাকিউর রহমান, আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দিন ও ইয়াং মি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আলমগীর হোসেন।