বিশ্ব সংগীতের খুচরো খবর

সেলিব্রিটিদের ভিন্ন ধরনের কাজ আর খামখেয়ালিপনা নতুন কি! সম্প্রতি মাইলি সাইরাস ব্যাপক আলোচনার বিষয় হয়ে আছেন। মাইলি নতুন পোষা প্রাণী হিসেবে এক শূকর কিনেছেন। নাম রেখেছেন স্যু। স্যুর সঙ্গে তাঁর ছবি নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। লোকে করছে হাসাহাসি। দেখে মনে হচ্ছে, তাতে কিছুই যায় আসে না!
বিলবোর্ড টপচার্টে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও পাঁচজন নারী শিল্পীর দখলে আছে সেরা পাঁচ। অবস্থান অনুযায়ী এই শিল্পীরা হলেন মেগ্যান ট্রেইনোর (অল অ্যাবাউট দ্যাট বেইজ), টেইলর সুইফট (শেক ইট অফ), নিকি মিনাজ (অ্যানাকোন্ডা), ইগি আজালিয়া (ব্ল্যাক উইডো), জেসি জে আরিয়ানা (ব্যাং ব্যাং)। ষষ্ঠ স্থানে আছেন পুরুষ শিল্পী স্যাম স্মিথ। নারীদের এত লড়াইয়ে যেন কোনো পুরুষ সুযোগই পাচ্ছেন না।
বিখ্যাত র্যা পার এমিনেম মামলা ঠুকে দিয়েছেন নিউজিল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির বিরুদ্ধে। তাঁর গান ‘লুজ ইয়োরসেলফ’ টাইটেলটি এমিনেমের অনুমতি ছাড়া এই দলটি তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে। আর তাতেই খেপেছেন তিনি।

ম্যাডোনার ভক্তদের জন্য সুখবর। তাঁর ১৩তম অ্যালবামের কাজ জোরেশোরে চলছে। সব ঠিক থাকলে আগামী বছরই শ্রোতাদের অপেক্ষা শেষ হবে।
জাস্টিন বিবারের ভক্তের চেয়ে নাকি সমালোচকের সংখ্যা অনেক বেশি। নতুন খবর হচ্ছে এক সেলফি নিয়ে। বিবারের সদ্য গজানো গোঁফ তাঁর ভক্তরা একদমই ভালোভাবে নেয়নি। শেষমেশ তিনি তা কেটেই ফেলেছেন।
নভেম্বরে অনুষ্ঠিত হবে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড। এই পুরস্কারের জন্য লড়াই এখনই শুরু হয়ে গেছে। কেটি পেরি সবচেয়ে বেশি সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। তাঁর ‘ডার্ক হর্স’, এমিনেম ও রিয়ান্নার ‘মনস্টার’, ফ্যারেলের ‘হ্যাপি’, স্মিথের ‘স্টে উইথ মি’, আরিয়ানার ‘প্রবলেম’ সেরা গানের জন্য লড়বে।
বিলবোর্ড, পিটিআই, টিওআই।