বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ১৫ জুন সকালে পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী ভবনে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ‘ক’ বিভাগ; চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ‘খ’ বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘গ’ বিভাগ—এ তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের কবিগুরুর গান বা কবিতা অবলম্বনে ছবি আঁকতে হবে।ওই দিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে ১৪ জুন বিকেল পাঁচটার মধ্যে জেলা শিল্পকলা একাডেমীতে নাম তালিকাভুক্ত করতে হবে।