বিশ্বকাপ ক্রিকেটে দেশি ও বিদেশি শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে জি-সিরিজ থেকে তৈরি হলো দুটি অ্যালবাম। এর মধ্যে একটি চলো বাংলাদেশ। এখানে থাকছে ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, বেদুইন, বোহেমিয়ান, ক্রিমেটিক এক্স, তাহসান, তৌসিফ, রাফা, এফ এ সুমন, রাজীব আর নতুন শিল্পী জিয়াদের গান। এ ছাড়া আন্তর্জাতিক ও দেশি শিল্পীদের নিয়ে তৈরি হলো আরেকটি অ্যালবাম, নাম জয় করবে বাংলাদেশ।দুবাইকেন্দ্রিক বাংলা ইউথ প্রোজেক্টের অন্যতম পরিচালক আবদুল করিম সিরাজী (একেএস) ফিচারিং এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তৌসিফ, জান্নাত ছবির ‘লাম্বি জুদাই’ গানের পাকিস্তানের কণ্ঠশিল্পী কামরান আহমেদ, ভারতের ব্যান্ড অব বয়েজের শিল্পী শেরিন ভারগেস, দুবাইয়ের জনপ্রিয় গায়ক সাজ্জাদ ইসলাম ও শ্রীলঙ্কার শিল্পী নাতাশা রাথনায়েক।এই অ্যালবামের অন্য কণ্ঠশিল্পীদের মধ্যে আছেন বাংলা ইউথ প্রোজেক্টের মুস্তাফিজ ও তাসমিনা অরুণ।