বিশ্বকাপ ক্রিকেটের গান নিয়ে অ্যালবাম
আর মাত্র কদিন পরই ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হবে। দেশের মাটিতে ক্রিকেটের এত বড় আসর বসছে, আর তা নিয়ে কোনো গান হবে না, তা কি হয়? মোটেই না। একটি-দুটি নয়, ক্রিকেটের গান নিয়ে তৈরি হলো পুরো একটি অ্যালবাম। নাম জেগে ওঠো। আর এখানে থাকছে পুরো ১০টি গান। বিভিন্ন শিল্পী কণ্ঠ দিয়েছেন গানগুলোতে।অ্যালবামের গানগুলো হলো ‘জ্বলে ওঠো’ (আরফিন রুমী, শহিদ, কাজী শুভ ও আইয়ুব), ‘জেগে ওঠো’ (নকীব খান, সামিনা চৌধুরী, সুজিত মোস্তফা, টিপু, পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, বিপ্লব, পান্থ কানাই, সুমন, শাহেদ ও তরুণ), ‘এই তো সময়’ (মাহমুদ সানী, এলিটা ও মাহাদী), ‘কাঁপুক মাঠ ছক্কা চারে’ (অবসকিউরের রাজিব, মেটাল মেইজের রাজিব, মনির, নাহিদ ও পেন্টাগনের আনিতা), ‘জয় জয়’ (বাপ্পিরাজ), ‘স্বাগতিক বাংলাদেশ’ (তানভীর তারেক, মেহেরাব ও পড়শী), ‘এগিয়ে যাও’ (জুয়েল মোর্শেদ), ‘চল মেতে উঠি’ (রাজিব, সুমন, রোজ, রাফাত ও ওয়ালিদ), ‘জাগো বাঙালি জাগো’ (রাকিব, শোভন, মার্শাল, ইমরান ও অয়ন), ‘আমরা করব জয়’ (অয়ন, ইমরান ও ইভান)। গানগুলোর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিভিন্ন জন। এটি প্রযোজন করেছে লেজার ভিশন। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, আগামী সপ্তাহে অ্যালবামটি বাজারে আনা হবে।