বিশ্বকাপ-জ্বরে জনি ডেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবাই এখন বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত। তারকারাও এর ব্যতিক্রম নন। পাইরেটস সিরিজের অভিনেতা জনি ডেপেরও বিশ্বকাপ-প্রীতির কথা প্রকাশ পেয়েছে। বর্তমানে তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস’-এর শুটিংয়ে ব্যস্ত।আর জনি ডেপের ফুটবলপ্রীতির কারণেই পরিচালক শুটিং সেটে টেলিভিশনের ব্যবস্থা করেন। আর শুটিংয়ের ফাঁকে ইউনিটের সবাই মিলে ফুটবল খেলা উপভোগ করেন। ৪৭ বছর বয়সী এ অভিনেতা মনে করেন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা মিস করার মানে হয় না।