বিশ্বকাপ ফুটবল কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুক্রবার মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন। তার আগে আজ জোহানেসবার্গের সোয়েটোর ওরল্যান্ডো স্টেডিয়ামে বসবে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক অব সেলিব্রেশন কনসার্ট’। এই কনসার্টে দক্ষিণ আফ্রিকান পপ দল ফ্রেশলি গ্রাউন্ডের সঙ্গে মিলে শাকিরা শোনাবেন টুর্নামেন্টের অফিশিয়াল গান—ওয়াকা ওয়াকা...। মঞ্চে উঠবেন যুক্তরাষ্ট্রের তারকা ব্ল্যাক আইড পিস, অ্যালিসিয়া কিস, জন লিজেন্ড, কলম্বিয়ার সাড়াজাগানো রক তারকা হুয়ানেস। সঙ্গে থাকবেন আফ্রিকান দেশের তারকা রক-পপ শিল্পীরা এবং মালির অন্ধ গায়ক জুটি আমাদুও ও মরিয়ম। পুরো অনুষ্ঠানটি আজ বাংলাদেশ সময় রাত ১২টা থেকে সরাসরি দেখাবে সুপার স্পোর্ট ৩।