বিশ্বকাপ ফুটবল নিয়ে কোকা-কোলার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড কুরি
ডেভিড কুরি

‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’ নিয়ে গান তৈরি করেছে কোকা-কোলা। গানটির শিরোনাম ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ বা ‘পৃথিবীটা আমাদের’। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল। ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ গানটি তৈরি হয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা আর ব্যালে ফাংক নাচের ছন্দ ও টেকনো ব্রেগা গানের সুরের সঙ্গে সংগতি রেখে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়েলিটি শো ‘এক্স-ফ্যাক্টর’-এর ফাইনালিস্ট ও ব্রাজিলের পারকুশন ট্রুপ ‘মনোব্লোকো’র গায়ক ডেভিড কুরি। গানটির কথা লিখেছেন রক মাফিয়া আর সুর দিয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত মারিও ক্যালদাতো জুনিয়র। এখন গানটি শোনা যাচ্ছে www.cokeurl.com/worldisours ওয়েবসাইটে।