বিশ্বকাপ ফুটবলের গানে ফেরদৌস ও বিন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল গান হিসেবে ব্যবহূত আফ্রিকান-কানাডিয়ান গায়ক কেনানের গাওয়া ‘গিভ মি ফ্রিডম গিভ মি ফায়ার’ গানটির সঙ্গে নাচবেন ফেরদৌস ও বিন্দু। আগামীকাল ১৪ জুন ব্যাংককে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টালিউড ও ঢালিউডের চলচ্চিত্র নিয়ে ‘ফিল্ম অ্যাওয়ার্ড বাংলা’। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই গানের সঙ্গে তাঁদের দুজনকে নাচতে দেখা যাবে।ফেরদৌস জানান, অনুষ্ঠানে বিন্দুর সঙ্গে জুটি বেঁধে চারটি গানের সঙ্গে দুজন নাচবেন। ধারাবাহিকভাবে সংযোজিত এই গানগুলো হলো ‘রুমঝুম ঝুম বৃষ্টি’, ‘বেদের মেয়ে জোসনা আমায়’, ‘নেশা লাগিল রে’ এবং শেষ পরিবেশনায় থাকবে কেনানের গাওয়া ‘গিভ মি ফ্রিডম’ গানটি।মূলত, বিশ্বকাপ ফুটবলের আমেজটা তুলে ধরতেই এই প্রচেষ্টা।একই কথা বললেন বিন্দু। জানালেন, ‘কেনানের মিউজিক ভিডিওটিতে যে নৃত্যশৈলী ছিল, সেটাই আমরা অনুসরণ করার চেষ্টা করেছি।’দুই বাংলার চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে ৪৩ জনের একটি দল যাচ্ছে। এই দলে আছেন রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, চাষী নজরুল ইসলাম, কুমার বিশ্বজিৎ, জেমস, অর্ণব, ফেরদৌস, বিন্দু, মনির খান শিমুল, চঞ্চল চৌধুরী, ইমন, নীরব, মীম, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।