বিশ্বকাপ ফুটবলের প্রভাব পড়েনি মঞ্চনাটকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ জুন ছিল বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সবার বাসায় ফেরার তাড়া কিংবা বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার উত্তেজনা—এমনটাই ছিল স্বাভাবিক দৃশ্য। কিন্তু একেবারেই ভিন্ন দৃশ্য দেখা গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। এখানে সেদিন মঞ্চস্থ হলো আরণ্যকের জনপ্রিয় নাটক রাঢ়াঙ।মঞ্চের পেছনে নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে তখন আলোচনার বিষয় ছিল একটাই—আর্জেন্টিনার খেলা বাদ দিয়ে দর্শকেরা মঞ্চনাটক দেখতে আসবেন তো? কিন্তু দেখা গেল, কিছুক্ষণের মধ্যেই পূর্ণ হয়ে যায় দর্শকসারি। নাটকটির নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এ রকম দৃশ্য আমাদের থিয়েটারশিল্পের জন্য আশার আলো। আমরা যদি ভালো নাটক, হূদয়স্পর্শী নাটক করতে পারি; তাহলে দর্শক অবশ্যই থিয়েটারের সঙ্গে থাকবে।’